দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

46

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট সদর বাজারের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় ফকিরহাট সদর বাজারের একটি মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ ও ফকিরহাট জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হায়দার প্রমুখ।

বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদেক মল্লিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী নোমান আল মেহেদী ও শেখ শহীদ হাসান রানা যৌথভাবে সভা সঞ্চালনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ হারুনার রশিদ। এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামাল হোসেন বাবুসহ অন্যান্যরা।

সভায় বাজারের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নৈশপ্রহরী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, কেরামবোর্ড ও মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।