পাইকগাছা :
খুলনার পাইকগাছার বাণিজ্যিক এলাকা কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান।
অভিযানে দীর্ঘদিন ধরে নকল লেবেল ব্যবহার করে প্যাকেটজাত এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মণ্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।