দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

22

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অঞ্জলি রাণী শীলসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং তাঁর সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।