খুলনা :
সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব। এ উপলক্ষে ৫১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের এবং বাংলা নিউজ টিভি ২৪ ডট কমের প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান।
নবগঠিত কমিটিতে খুলনার কণ্ঠের মো. আনোয়ার হোসেন সভাপতি এবং জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—কার্যকরী সভাপতি গণকণ্ঠের শাহবাজ জামান, সহ-সভাপতি বাংলা নিউজ টিভির মো. আলতাফ হোসেন, দৈনিক জন্মভূমির সরদার আবু তাহের, জাতীয় দৈনিক ভোরের চেতনার মো. আফজাল হোসেন এবং দৈনিক আজকের দিনের এম ডি আলমগীর খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ আপডেটের মাসুম রেজা। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের কথার এস এম মমিনুর রহমান ও দৈনিক খুলনা অঞ্চলের আশিকুর রহমান।
এ ছাড়া সহ-সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক জনবানীর মোশারফ হোসেন ও ভোরের খুলনার মো. জাহিদুল ইসলাম রাজা।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের রাজু খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভোরের খুলনার রফিকুল ইসলাম রাজু। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জবাবদিহির মো. জোবায়ের ইসলাম ওলি।
দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক দিগন্তরের সোনিয়া আক্তার এবং সহ-দপ্তর সম্পাদক বাংলাদেশ সমাচারের রাসেল মিনা। প্রচার সম্পাদক হয়েছেন প্রবাহ নিউজের সাকিব ইসলাম রাজ।
আইনবিষয়ক সম্পাদক দৈনিক বিপ্লবী জনতার ফাতেমা আক্তার, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বাংলা নিউজ টিভির খলিলুর রহমান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দৈনিক দিগন্তরের সোহানা খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊষার আলোর মোহন চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রবাহ নিউজের মো. সাকিব হোসেন।
সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন দৈনিক ক্রাইম ওয়াচ রিপোর্টের সুকেশ সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খুলনা টাইমের মোহাম্মদ আলমগীর হোসেন এবং ধর্মবিষয়ক সম্পাদক দেশ বাংলা নিউজের হাফেজ মহসিন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলা নিউজ টিভির কাজী মিজানুর রহমান, নুরুল ইসলাম, শাকিলুজ্জামান, মো. আসাদুজ্জামান গাজী ও এমডি মাহমুদুর রহমান; দি ডেইলি রিকভার বাংলাদেশের রাজিব রঞ্জন, খুলনা সংবাদের সাজ্জাদ রহমান ও এস বি সোহাগসহ অন্যান্য সদস্যরা।
সভায় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সংগঠন শুধু সদস্যদের কল্যাণেই নয়, বরং এলাকার গণমাধ্যমের বিকাশ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
পরিচিতি সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
আগামী দুই বছর সাংবাদিকদের পেশাগত স্বার্থ, কল্যাণ এবং পারস্পরিক ঐক্য সুসংহত করতে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
উল্লেখ্য, ৫১ সদস্যবিশিষ্ট এই দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।