দৈনিক খুলনা
The news is by your side.

নগরীর ৩১নং ওয়ার্ড যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

41

খুলনা :

খুলনা নগরীর নবগঠিত ৩১নং ওয়ার্ড যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় লবণচরা বান্দাবাজার সংলগ্ন ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

৩১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু সায়েম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল।

এ ছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু ও অ্যাডভোকেট বজলুর রহমান রাজাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ নবগঠিত ৩১নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।