দৈনিক খুলনা
The news is by your side.

গ্রিসে যাওয়ার পথে ৬ বাংলাদেশি নিখোঁজ

26

ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা ধরনের অভিনব কৌশল অবলম্বন করেন। তবে সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী দিয়ে নাচানোর ঘটনা বেশ ব্যতিক্রমী। এমনই এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরা এক তরুণী বলিউড সিনেমা ‘রা ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’র তালে নাচছেন। তার পেছনে সারি করে রাখা রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।

এ সময় দোকানের ভেতরে বসে ওই নাচ উপভোগ করতে দেখা যায় সবজি বিক্রেতাকে। কখনও তাকে হাসতে, আবার কখনও হাততালি দিতে দেখা যায়। দোকানের সামনে এমন অপ্রত্যাশিত আয়োজন দেখতে পথচারী ও ক্রেতাদের ভিড়ও জমে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং বিক্রি বাড়াতেই চেন্নাইয়ের ওই আলু-পেঁয়াজ বিক্রেতা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।