খুলনা :
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি ৩৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এবং মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মাহবুবুর রহমান মুন্না সভাপতি এবং মো. রুহুল আমিন তালুকদার সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শেখ মনির আহমেদ মুন্না, মো. শহিদুল ইসলাম ও মো. জাকির হোসেন জমাদ্দার; সহ-সাধারণ সম্পাদক কাজী রাসেল, মো. শামীম হোসেন ও মো. আবু মুছা; অর্থ সম্পাদক নাজমুল হোসেন; সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা (লিন্ডা); দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ; দপ্তর সম্পাদক নাফিস ইকবাল; প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন; প্রকাশনা সম্পাদক রাশেদ রানা; আইনবিষয়ক সম্পাদক এম. শফিউল আলম তুতি; সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী; সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম; মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি এবং যুববিষয়ক সম্পাদক ইউসা জহীর।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ মাহামুদ হাসান সোহেল, মো. আব্দুল্লাহ আল মামুন, আফজাল দেওয়ান, মো. আব্দুল্লাহ হেল শাফি, মেহেদী হাসান সবুজ, মো. ইবাদুল ইসলাম জনি, মো. শাহানুর রশীদ, জিহাদ আমীন, মনিরুল ইসলাম সাগর, নিতাই কুমার সাহা, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, তানজীম আহমেদ, মো. জহির রায়হান, মো. মোশারফ হোসেন, শেখ সোহাগ, সৈয়দা সাদিয়া নার্গিস, মো. শাহ নেওয়াজ এবং মো. কাজী খলিলুর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।