দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

26

সাতক্ষীরা :

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত দুইটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কাজিরহাট বাজার এলাকায় অবস্থিত মা জননী নার্সিং হোমমাতৃকল্যাণ ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং অনুমোদিত চিকিৎসক না থাকার কারণে সংশ্লিষ্ট আইনে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অনিয়মের কারণে ক্লিনিক দুটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাপ্পি কুমার দাস, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।