দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

28

যশোর:

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৬৪টি ভারতীয় শাড়ি, ৬ কেজি জিরা, ১০৭ কেজি ফুসকা, ৭ কেজি কিসমিস, ৫ প্যাকেট সোনপাপড়ি, ৭২টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩ হাজার ৮৩৪টি চকলেট এবং ৮১১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬৯০ টাকা

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।