দৈনিক খুলনা
The news is by your side.

কেডিএর মতবিনিময় সভায় বক্তব্য রাখলেন এস এম মনিরুল হাসান বাপ্পী

55

খুলনা :

“আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী

শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বিভাগীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। খুলনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জনসম্পৃক্ত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নগরের অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সবুজায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কেডিএর পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা খুলনার টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।