দৈনিক খুলনা
The news is by your side.

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

29

যশোর :

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির আওতায় বিভাগের ৭০ জন সাংবাদিকের মধ্যে মোট ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

বুধবার (৮ জুলাই) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের গণতন্ত্র, জনস্বার্থ ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নানা ধরনের আর্থিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হন। তাদের পাশে দাঁড়াতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী, নড়াইলের হুমায়ুন কবির রিন্টুসহ বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।