পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দুই হাজার রোগীর স্বাস্থ্যসেবা
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছা:
অত্যাধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় ও স্বল্প আয়ের মানুষ, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এ উদ্যোগ। এটি মানবতার সেবা। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া রোটারি ক্লাব ও চিকিৎসকরা নিজেদের মেধা ও শ্রম মানবকল্যাণে উৎসর্গ করছেন। বিএনপি মা, মাটি ও মানুষের দল। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনী এলাকায় এসে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী এসব কথা বলেন।
রোটারি ক্লাব অব মিডটাউনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল, খুলনা ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
খুলনার পাইকগাছায় অসহায়, স্বল্প আয়ের ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অব মিডটাউনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল, খুলনা ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব মিডটাউনের সভাপতি রোটারিয়ান সোহাগ মিনার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
চিকিৎসা ক্যাম্পে রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় দুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০০-এর বেশি রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া অন্যান্য রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক এবং জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, মো: মন্টু, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, আবু সুফিয়ান গোলদার, মো: মনিরুজ্জামান, রাজ, মিঠু প্রমুখ।