দৈনিক খুলনা
The news is by your side.

“মোহাম্মদ ইয়াকুব ভাট্টির মৃত্যুতে খুলনা ব্যবসায়ীদের শোক”

20

খুলনা  :

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও আক্তার চেম্বারে অবস্থিত এ্যবকো প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াকুব ভাট্টি (৬৯) আর নেই।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনার ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এক শোকবার্তায় খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন পরিষদের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মো. সোহাগ দেওয়ান, আলহাজ মো. মুনির আহম্মেদ, গোপী কৃষাণ মুগ্ধরা, শ্যামল হালদার, এম. এ. মতিন পান্না, কাজী মাসুদুল ইসলাম, মো. আবুল হাসান, মো. ইসলাম খান, আলহাজ মো. আমিন, মাসুদ আলী নিলু, মো. আবু সাঈদ শেখ, তারিকুল ইসলাম, এস. এম. ওবায়দুল্লাহ, আলহাজ মো. সেলিম, মো. কামরুল ইসলাম, দীপক দাস, মো. আনোয়ার হোসেন, মো. আজম খান, মো. আলতাফ খান, সমরেশ সাহা, মো. রফিকুল ইসলাম মোড়ল, হুমায়ুন কবির বাবু, মো. মোজফ্ফর মোল্লা, মো. মকবুল হোসেন, সৈয়দ বোরহান, হাজী তসলিম উদ্দিন, আব্দুস সালাম, মো. আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম, এস. এম. আনামুল হোসেন, মো. আব্দুর রব মাস্টার, মোহায়মেন হোসেন কালু, এস. এম. এমদাদুল হক, আব্দুল আজিজ শেখ, সত্যপ্রিয় সোম বলাই, মো. শাহআলম গাজী, মো. মোস্তফা পাটোয়ারী, মো. রেজাউল হায়দার পাটোয়ারী, আব্দুল কাদের মিনু, হাজী মো. মোস্তাফিজুর রহমান, শেখ মো. জুয়েল, শেখ জাহাঙ্গীর, সাইফুল আলম, মো. আব্দুর রাজ্জাক, তৌফিক আলী সাদি, মো. মোশারেফ হোসেন, শংকর কর্মকার, মো. কবির মৃধা, মো. বোরহান উদ্দিন লাভলু, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মো. হায়দার আলী, মো. ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, নূরুল ইসলাম মিঠু, প্রদীপ কুমার সাহা মদন, এনায়েত হোসেন, মান্নান হাওলাদারসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।