দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় কেক ও দলীয় পতাকাসহ আটক ৪

22
মোংলা  :

মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টার অভিযোগে কেক ও দলীয় পতাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের সভা-সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন ঠেকাতে কয়েকদিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে সরকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি কেক, আওয়ামী লীগের একটি দলীয় পতাকা এবং ছাত্রলীগের একটি পতাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার মৃত আশরাফ আলী শিকদারের ছেলে হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোড এলাকার পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল, নুরনবী হোসেন পিয়েল (২০) এবং শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ##