দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউতে ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

21
খুলনা :

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কেকেবিএইউ শিগগিরই একটি শক্ত অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. মুঈন উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে সিএসই, ইইই, বিবিএ, ইংলিশ, আইএসএসএলএম এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে।

পাঁচ দিনব্যাপী এ ভর্তি মেলা আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় এবং গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ রাখা হয়েছে। এছাড়া টিউশন ফি তিন কিস্তিতে পরিশোধের সুবিধাও থাকছে।