খুলনা :
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজক ছাত্রনেতা মুশফিকুর রহমান বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই।
ছাত্রদল নেতা আসিফ হোসেন বলেন, পরিবেশ রক্ষায় এবং অক্সিজেনের উৎস বৃদ্ধি করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ছাত্রনেতা নূর মোহাম্মদ হৃদয় বলেন, পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব করতে ছাত্রদল কাজ করে যাবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রনেতা মুশফিকুর রহমান, আসিফ হোসেন, নূর মোহাম্মদ হৃদয়, সজল আহম্মেদ, আহসান হাবিব, প্রত্যাশা, মুসাফির ইমরান, সোহেল রানাসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।