দৈনিক খুলনা
The news is by your side.

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

25

খুলনা:

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) লোনাপানি কেন্দ্রের উদ্যোগে “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭)” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান ড. মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আখেরী নাঈমা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার।

কর্মশালায় ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা অগ্রগতি এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন কেন্দ্রের বিজ্ঞানীরা। এসময় ৬টি চলমান ও ২টি নতুন গবেষণা প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর ও বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা। এছাড়া স্থানীয় মৎস্য চাষি ও পোনা ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় মৎস্য গবেষণা, চিংড়ি চাষের উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়।