দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

23

খুলনা :

বিশ্বের শীর্ষস্থানীয় এবং বাংলাদেশের একমাত্র বহুজাতিক টাইলস ও স্যানিটারিওয়্যার ব্র্যান্ড RAK Ceramics খুলনায় তাদের নতুন ফ্যাক্টরি আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

মঙ্গলবার (১৬ জুন) নগরীর সোনাডাঙ্গার এম. এ. বারী রোডের ১৪২ নম্বর প্লটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও আরএকে সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর Mehidy Hasan Miraz।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) মো. রাশেদুজ্জামান, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মো. মাহমুদুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ফ্যাক্টরি আউটলেটটি গ্রাহকদের জন্য আধুনিক ও পূর্ণাঙ্গ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখানে বাড়ির মালিক, স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনাররা বিশ্বমানের টাইলস ও স্যানিটারিওয়্যারের বিস্তৃত সংগ্রহ থেকে পছন্দের পণ্য নির্বাচন ও সরাসরি ক্রয়ের সুযোগ পাবেন।

উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সীমিত সময়ের জন্য বিশেষ মূল্যছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, “আরএকে সিরামিকস সবসময় যুগোপযোগী ডিজাইন ও সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। খুলনায় নতুন এই ফ্যাক্টরি আউটলেটের মাধ্যমে আমরা চাই, এ অঞ্চলের গ্রাহকরা আমাদের বিশ্বমানের পণ্য সরাসরি এবং প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়ের সুযোগ পান।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের জন্য যেমন দক্ষতা, শৃঙ্খলা ও শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার প্রয়োজন, আরএকে সিরামিকসও একই মূল্যবোধ ধারণ করে। খুলনা আমার হৃদয়ের খুব কাছের একটি শহর। এখানে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের নতুন আউটলেট চালু হওয়ায় আমি আনন্দিত। এটি অঞ্চলের আধুনিক আবাসন ও বাণিজ্যিক স্থাপনার সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নতুন এই আউটলেট চালুর মাধ্যমে খুলনা বিভাগে আরএকে সিরামিকসের বাজার সম্প্রসারণ আরও শক্তিশালী হবে এবং আধুনিক আবাসিক ও বাণিজ্যিক স্থাপত্যের বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।