দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপ উপজেলা যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন

2

খুলনা:

খুলনার দাকোপ উপজেলা যাত্রা শিল্পী পরিষদের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মানষ কুমার রায়কে সভাপতি ও দেবব্রত সরদার দেবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

যাত্রা শিল্পী অনুকুল শীলের সভাপতিত্বে এবং মানষ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন।

প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি সৌমেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক শিশির ঢালী, চালনা পৌর বিএনপি নেতা ও শিক্ষক আব্দুল কাদের এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল।

এছাড়া বক্তব্য দেন যাত্রা শিল্পী সঞ্জয় কুমার রায় ও বিএনপি নেতা মিজান ফরাজীসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অনুকুল শীল, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সানা এবং কোষাধ্যক্ষ তপন কুমার বিশ্বাস।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নবগঠিত কমিটির মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়েছে।

বক্তারা যাত্রাশিল্পের ঐতিহ্য রক্ষা, শিল্পীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।