দৈনিক খুলনা
The news is by your side.

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

21

সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কৈখালী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা। অভিযান চলাকালে এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ফেন্সিডিল ও ওষুধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তবর্তী ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।