দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ইসলামী ব্যাংক গ্রাহকদের অবস্থান কর্মসূচি ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালন

17

মোংলা প্রতিনিধি:অবৈধ চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টদের দোসরদের বয়কটের দাবীতে এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মোংলায় ইসলামী ব্যাংকের গ্রাহকেরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে পৌর শহরের ইসলামী ব্যাংক চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এছাড়া একই সময়ে ১ ঘন্টার কলম বিরতি পালন করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক অধ্যাপক মোঃ কোহিনূর সরদার, মোঃ ইউনুস আলী এবং ইসলামী ব্যাংক মোংলা শাখা গ্রাহক ফোরামের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম ও সদস্য সচিব মোঃ গোলাম মোস্তাফা।