দৈনিক খুলনা
The news is by your side.

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া

72

​নিজস্ব প্রতিবেদক, মোংলা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া। বিশেষ করে মোংলা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।
​এক শুভেচ্ছা বার্তায় সার্জিনা ইসলাম কেয়া বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তির সুবাতাস বয়ে আনে।”
​ব্যক্তিগত জীবনে একজন সফল গৃহিণী সার্জিনা ইসলাম কেয়া সমাজসেবার ব্রত নিয়ে এবার জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর স্বামী বি. এম. ওয়াসিম আরমান সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। তিনি খুলনার স্বনামধন্য আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক খুলনা গেজেট’ এবং জাতীয় পত্রিকা ‘দৈনিক আজকের সংবাদ’-এর মোংলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

​নির্বাচনী ভাবনা ও সমাজ সংস্কার নিয়ে সার্জিনা ইসলাম কেয়া বলেন, “আমি মূলত নারী নেতৃত্ব বিকাশ, নারীর অধিকার রক্ষা এবং সমাজের যেকোনো ধরনের নারী বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে চাই। আমাদের সমাজে নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মা-বোনসহ সর্বস্তরের সাধারণ মানুষের পাশে থেকে একজন নিবেদিতপ্রাণ সেবক হয়ে কাজ করার স্বপ্ন দেখি।”
​শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “মোংলা পৌরসভার এই তিনটি ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের অংশ। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও আপনাদের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রার্থী।”

সার্জিনা ইসলাম কেয়া পৌরবাসীকে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ করেন।