দৈনিক খুলনা
The news is by your side.

উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা কর আইনজীবী সমিতির নির্বাচন

81

তীব্র গরমকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬। রবিবার সকাল ৯টা থেকে নগরীর বয়রাস্থ কর ভবনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে কর ভবন প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরাও ভোটারদের শুভেচ্ছা জানিয়ে ভোট প্রার্থনা করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম গোলাম রসুল ও মো. আমিনুর রহমান। সহ-সভাপতি পদে রয়েছেন মো. আমির হামজা, মো. নজরুল ইসলাম খান, মো. সাঈদ আহমেদ ও মো. নজরুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মজিবুর রহমান ও শেখ মো. রোকনুজ্জামান। যুগ্ম সম্পাদক পদে লড়ছেন মো. মনিরুল ইসলাম বাবু এবং এস এম জি নেওয়াজ।

এছাড়া পাঠাগার সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও শরিফুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মো. আতাউর রহমান রাজিব ও জি এম সোহাগ এবং কোষাধ্যক্ষ পদে মো. মহাসিন কবির দুলু ও এস এম শাহিনুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম হারুন-অর-রশিদ, সুলতান আহমেদ টুলু, কাজী মো. মাসুদুল হক, সমীর রঞ্জন মৃধা, আতিকুর রহমান, রোকেয়া পারভীন, মো. নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামান, এ বি এম মোস্তফা কামাল, গণেশ চন্দ্র সরকার, মো. আওরঙ্গজেব ও মো. আ. গফফার।

নির্বাচন উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট এম এ আউয়াল রাজ। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সেলিম আল আজাদ ও শেখ আবুল কাশেম।

সংশ্লিষ্টরা জানান, আইনজীবীদের অংশগ্রহণ ও উৎসবমুখর উপস্থিতি নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রার্থী ও ভোটাররা।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১২ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। আপত্তি নিষ্পত্তির পর ১৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন উপকমিটি। পরে মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল ও প্রত্যাহার শেষে ৫ মে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।