দৈনিক খুলনা
The news is by your side.

কেসিসি প্রশাসকের সাথে খুলনা নার্সারি মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

10

মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু’র সাথে খুলনা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের সাথে নিয়ে প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মহানগরীর সৌন্দর্য বর্ধনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নার্সারি শিল্পের সম্ভাবনা, সম্প্রসারণ সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।

প্রশাসক বলেন আমাদের প্রধানমন্ত্রীর পরিকল্পনা দেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগাতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক গাছের চারা প্রয়োজন হবে তখন আপনাদের ডাকব। আমাদের বিউটিফিকেশন সেলের সাথে নার্সারি মালিক সমিতির সমন্বয় করে কিভাবে কাজ করা যায় তার একটা মিটিং করব।

সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল বলেন খুলনাকে ক্লিন ও সৌন্দর্য নগরী হিসেবে গড়ে তুলতে নার্সারি সমিতিকে কেসিসি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে খুলনার নতুন নতুন রাস্তা নির্মাণের কারনে যে ডিভাইডার তৈরি করা হচ্ছে সেগুলো অপেক্ষাকৃত অদক্ষ লোক দ্বারা গাছপালা রোপন করা বা যথাযথ পরিচর্যার অভাবে তা বেশিরভাগ মারা যাওয়া সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে সৌন্দর্য বিলিন হচ্ছে। কাঙ্খিত ফল পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে নার্সারি সমিতির রয়েছে এক দল দক্ষ কর্মীবাহিনী যাদের কাজে লাগাতে পারলে নগরীর সামাজিক বনায়ন কর্মসূচি সহ সৌন্দর্যবর্ধনের কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে। এছাড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে দাবি করেন যেহেতু নার্সারি মালিক সমিতির বা সদস্যদের নিজস্ব কোন জায়গা বা সম্পত্তি নাই, সেক্ষেত্রে কে,সি,সি’র যে সমস্ত অব্যবহৃত জায়গা পতিত অবস্থায় রয়েছে সেগুলি যদি সমিতির নামে অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হয় তাহলে নার্সারি শিল্পকে আরো এগিয়ে নেয়া সম্ভব হবে , পাশাপাশি নগরীর সৌন্দর্য বর্ধিত হবে।

সাক্ষাৎকালে সমিতির অন্যান্য যারা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু মাসুদ, মোঃ জাকির হোসেন, মোঃ নিজাম শেখ, আলতাফ শেখ, চাঁন মিয়া, মোঃ আলাউদ্দিন শেখ, মহিউদ্দিন শেখ, সমজিদ, ছাত্তার, খোকন , ফিরোজ, অহিদ, মনির মোল্লা, সেলিম, জাকির মুন্সি, নুর ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকবর , ইকরাম প্রমুখ।