দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ইসলামী ব্যাংকের এজেন্টদের নিয়ে ব্যবসায় উন্নয়ন সভা

95

কেশবপুর (যশোর) প্রতিনিধি:ইসলামী ব্যাংক বাংলাদেশ পি,এল,সি,কেশবপুর শাখার উদ্যোগে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসায় উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর শাখার প্রধান, এ ভিপি মোঃ সেলিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এজেন্টদের সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ,এ,ভিপি মোঃ আঃ ওয়াদুদ এবং প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে মোট ১১ জন এজেন্ট ও তাদের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের দোরগোড়ায় সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় এজেন্টদের দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নতুন গ্রাহক সংযুক্তির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন কৌশল এবং ব্যবসা সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখার আহ্বান জানান।