দৈনিক খুলনা
The news is by your side.

১৩ মাস পেছাল বাংলাদেশ-ভারত সিরিজ

312

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি আর হচ্ছে না। এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারতীয় ক্রিকেট দল।

এই সফরে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, নির্ধারিত সময়ে বাংলাদেশে আসছে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা—বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সফরের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

গেল এপ্রিলে প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম ওয়ানডে ম্যাচ।