দৈনিক খুলনা
The news is by your side.

হাটহাজারীতে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

34

চট্টগ্রাম :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা মিয়া মিস্ত্রির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইরা ওই এলাকার ওয়াহিদুল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অজান্তে হুমাইরা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে স্বজনরা পুকুরের পানিতে ভাসতে দেখেন।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।