দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

43

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উড়তি কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় ২ জন নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে কিৎসাধীন রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) এবং মো. আব্দুল গফুর (৪৩)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল গফুর বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাট বাজার থেকে ইন্দারা গ্রামে ফেরার পথে বাড়ি সামনে আগে থেকে ওত পেতে থাকা আমার আপন সেজ ভাই পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উড়তি কিশোর গ্যাংয়ের ৬-৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এতে আমি পাকা রাস্তার পাশে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায়।

আমি আত্মচিৎকারে আমার মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। আমার মাথা লোহার রডের আঘাতে ফেটে যায় এবং বাম হাতের দুইটি আঙুল ভেঙে যায়। আমিসহ আমার মা ও স্ত্রী আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমরা আশংকামুক্ত আছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল (তদন্ত) মারপিটের ঘটনাটি নিশ্চিত করেছেন এবং একটি অভিযোগ হয়েছে বলেন।