দৈনিক খুলনা
The news is by your side.

সরকার বিপদে মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে: ডা. জুবাইদা

বর্তমান সরকার বিপদে মানুষের পাশে আছে, ভবিষ্যতেও যে কোনো বিপদে পাশে থাকবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে গৃহ হারানো পরিবারগুলোকে নতুন ঘরের চাবি তুলে দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার বিপদে পাশে আছে, ভবিষ্যতে যে কোনো বিপদে পাশে থাকবে।

রোববার (১৫ নভেম্বর) ভোরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

বনানী থানার ওসি সালাউদ্দিন জানান, রোববার (১৫ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ভোর পৌনে ৫টায় করাইল বস্তির পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ছয়টায় আগুন পুরোপুরি নেভানো হয়।