দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার

বেনাপোল:

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা বিপুল (৪৮) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নিজামপুর এলাকা থেকে সেলিম রেজা বিপুলকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।