দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

16

বেনাপোল :

যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া পূর্বপাড়া গ্রামের মো. ইউনুস আলীর বাড়িসংলগ্ন একটি আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় সেখানে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে সন্দেহজনক তিনটি বস্তু দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি গোয়ালঘর থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।