খুলনা :
পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সভাপতি পদসহ কমিটির সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রক্রিয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় দেবনাথ একই পদে একাধিক প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তোকিয়া শেখপাড়া জামে মসজিদের সভাপতি ও বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রুহুল কুদ্দুস।
কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন। এছাড়া সহ-সভাপতি রবিউল ইসলাম, বিদ্যোৎসাহী মহিলা সদস্য লুৎফা ইসলাম, জমিদাতা সদস্য পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি রাজ্জাক আলী শেখ, অভিভাবক সদস্য পপি রাণী তরফদার, তুলসী সরকার ও রাজীব বিশ্বাস, কাউন্সিলর প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি রেখা রাণী মণ্ডল এবং শিক্ষক প্রতিনিধি শিবপদ সরদার নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সদস্যরা উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি ও কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Recover your password.
A password will be e-mailed to you.