দৈনিক খুলনা
The news is by your side.

“পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি”

28

খুলনা :
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার (১ জুলাই) সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সহ-সভাপতি পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুটবল প্রতীকে ৯ ভোট পেয়ে পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান সহ-সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোছা. হাফিজা খাতুন ছাতা প্রতীকে পান ২ ভোট।

এর আগে সভাপতি পদে প্রভাষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. আমিনুর রহমান লিটু। এছাড়া বিদ্যোৎসাহী মহিলা সদস্য হাফিজা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য জাহিদুর রহমান, জমিদাতা সদস্য অতীশ কুমার মণ্ডল, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আল আমিন হুসাইন, শিক্ষক প্রতিনিধি রত্নেশ্বর সরকার, অভিভাবক সদস্য পম্পা বৈরাগী ও সীতা সিংহ, কাউন্সিলর প্রতিনিধি উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা।