দৈনিক খুলনা
The news is by your side.

রূপসায় কেডিএর জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি এস এম মনিরুল হাসান বাপ্পী

40

খুলনা :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সেবা কার্যক্রম এবং মাস্টার প্ল্যান সম্পর্কে রূপসা উপজেলার জনসাধারণকে অবহিত করতে আজ (বুধবার, ৮ জুলাই) রূপসা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী

সভায় সভাপতিত্ব করবেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা রিক্তা

অনুষ্ঠানে কেডিএর চলমান উন্নয়ন কার্যক্রম, সেবার পরিধি, মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক এবং জনসাধারণের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হবে।