দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

20

মোংলা :
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোংলা উপজেলা ও পৌর বিএনপি।

রোববার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান ওসি মোংলা থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযান, অবৈধ যানবাহন জব্দ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি অভিযোগ করেন, দলের ভেতরে থাকা ফ্যাসিবাদী শক্তির দোসর ও কিছু সুবিধাভোগী ব্যক্তি প্রশাসনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১৮ জুন পৌর মার্কেট চত্বরে পৌর বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে দলের কোনো দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন না বলেও তিনি দাবি করেন।

আবু হোসেন পনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি জামায়াতপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। পাশাপাশি অতীতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলা কিছু ব্যক্তি এখনও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ব্যক্তিকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের উচ্চপর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা