দৈনিক খুলনা
The news is by your side.

মেহেরপুরে এসপির বাংলোসহ ৪ স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থান (পুলিশ সুপারের বাংলোর ফটক, জেলা কারাগারের প্রধান ফটক, সার্কিট হাউস গেট এবং কমিউনিটি সেন্টারের সামনে) থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে আলাদা অভিযানে এসব বস্তু উদ্ধার করে পুলিশ।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ককটেলসদৃশ বস্তু পড়ে আছে, এমন খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল। উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, এ ঘটনায় এলাকায় উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়ে।