খুলনা :
খুলনা নগরীর খালিশপুরে ক্রিসেন্ট আমতলা ঘাট পাঞ্জেগানা মসজিদের মুদ্দার গোসলখানা নির্মাণকাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেত্রী ও খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্না।
রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি খালিশপুরের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন ক্রিসেন্ট আমতলা ঘাট পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে মুদ্দার গোসলখানা নির্মাণে ব্যবহারের জন্য টাইলস হস্তান্তর করেন।
এ সময় তাহেরা সুলতানা রত্না বলেন, মানুষের শেষ বিদায়ের কাজে পাশে থাকা একটি সওয়াবের কাজ। খুলনা নগরীর ৮ নম্বর ওয়ার্ডে মুদ্দার গোসলখানা নির্মাণে টাইলস বসানোর কাজে ক্ষুদ্র সহযোগিতা করতে পেরে আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, মৃত্যু সবার জন্য অবধারিত। তাই মরহুমের শেষ গোসলের স্থানটি যেন সুন্দর, পরিচ্ছন্ন ও সম্মানজনক হয়, সেই দায়িত্ব সমাজের সবার। ১০ নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী এবং কেসিসির সংরক্ষিত ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার মানুষের পাশে থাকার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই কালু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসেম আসমত, ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়িকা মোছা. জোসনা, সদস্য সচিব মোছা. মাসুমাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।