দৈনিক খুলনা
The news is by your side.

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

17

চট্টগ্রাম :

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন গামারী বাগান এলাকা থেকে গরুগুলো উদ্ধার এবং চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গরুগুলো করেরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আনা হয়েছিল।

আটক ব্যক্তিরা হলেন— আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধার হওয়া ১৯টি গরু ও চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।