দৈনিক খুলনা
The news is by your side.

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় গল্লামারী বধ্যভূমিতে মাছ অবমুক্ত

23

খুলনা :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় গল্লামারী বধ্যভূমির পুকুরে মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় গল্লামারী বধ্যভূমির পুকুরে মৎস্য অবমুক্ত করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা বিএনপিও নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

গল্লামারী বধ্যভূমির পুকুরে মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।