দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

6

খুলনার কোতোয়ালী থানার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৩টায় খুলনার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. আলীমুজ্জামান এবং ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমরুল কায়েস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। এছাড়া কোতোয়ালী থানার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা,  ৬২ জন প্রতিষ্ঠান প্রধান, ৬২ জন ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোতোয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মো. আব্দুল মমিন, রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান এবং সার্বিক সমন্বয়কের দায়িত্বে রয়েছেন কোতোয়ালী থানা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও ২০২৬ সালের ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি প্রকাশ করেছে।