দৈনিক খুলনা
The news is by your side.

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা বিএনপির প্রস্তুতি সভা

50

খুলনা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সভা পরিচালনা করেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলার সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় খুলনা জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।