দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ চীনের বিশ্বস্ত অংশীদার: ইয়াও ওয়েন

38
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএমইসি), চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

 

এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শামা ওবায়েদ এ আমন্ত্রণকে স্বা