দৈনিক খুলনা
The news is by your side.

ফ্যাসিবাদের দোসররা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

32
পতিত ফ্যাসিবাদের দোসররা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, বিদেশে অবস্থান করে সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তারা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। একজন অসহায় মানুষ মাস শেষে আড়াই হাজার টাকা পেলেও তার খাবার ও দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি আসবে।

তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা নেতাকর্মী ও তাদের পরিবারের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই।

নির্যাতন ও নিপীড়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি চিকিৎসা সহায়তা, নগদ অর্থ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এতে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।