দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাট কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারে কৃষক প্রশিক্ষণ

54

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারের উদ্যোগে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ফিডা ইন্টারন্যাশনাল (ইবিবিএফ) প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা।

প্রশিক্ষণে পেঁপে, তরমুজ ও আমগাছের ফলন বৃদ্ধি, পরিচর্যা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকদের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি গাছের চারা, বীজ ও সার ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুণ, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর ফ্লোরেন্স পাপিয়া হালদার, প্রধান শিক্ষিকা মাধুরী মণ্ডল, সহকারী শিক্ষিকা নয়মী মণ্ডল, সহকারী শিক্ষিকা মমতা মণ্ডল এবং সহকারী শিক্ষক তমাল সরকারসহ সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদে দক্ষতা বৃদ্ধি, সঠিক সময়ে সার ও বীজ প্রয়োগ এবং ফলদ ফসলের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে অর্জিত জ্ঞান নিজেদের জমিতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।