দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

21

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩০ জন কর্মদল (সমিতি) সদস্যের মাঝে মোট ৭ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাসসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, কলকলিয়া সমিতির ১০ জন সদস্যকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা, ডহরমৌভোগ সমিতির ১০ জন সদস্যকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা এবং তেকাঠিয়া সমিতির ১০ জন সদস্যকে ৩০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।

বক্তারা বলেন, সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।