দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম প্রসারে অস্থায়ী বুথ উদ্বোধন

12

ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাটে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিনদিনব্যাপী অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার ডাকবাংলো মোড়ে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক বাগেরহাট শাখার ব্যবস্থাপক ও এজিএম মো. মনিরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফকিরহাট উপ-শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রেজাউল ইসলাম।

প্রিন্সিপাল অফিসার সোহরব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন, শেখ নুরুল ইসলাম, মানিক কুণ্ডু, বাবলু কুমার আশ, মোড়ল সাহিদুল ইসলাম, শেখ বদিউজ্জামান জুয়েল, ফিরোজ আহম্মেদ, শেখ শহিদুল ইসলাম সেলিম, শেখ মিঠুসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন হবেন এবং নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।

পূবালী ব্যাংক ফকিরহাট উপ-শাখার ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম জানান, বুথ থেকে গ্রাহকরা ২৪ ঘণ্টা এটিএম ও সিআরএম সুবিধা, বিনামূল্যে অনলাইন ব্যাংক হিসাব খোলা, ফ্রি এটিএম ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং অ্যাপসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে এজিএম মো. মনিরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে পূবালী ব্যাংক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূবালী ব্যাংক এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।