দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দাকোপের উপকূলীয় জনপদে তৈরি হয়েছে উৎসবের আমেজ

4

দাকোপ (খুলনা) প্রতিনিধি:

খুলনা দাকোপে  রাত পহালে বৃহস্পতিবার প্রধান মন্ত্রী তারেক রহমানক আসবেন। এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার নলিয়ানে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করে পুরো এলাকাকে আনা হয়েছে নজরদারির আওতায়।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আকাশপথে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি।

এরপর নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মোংলা বন্দরের জেটি পরিদর্শন, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পর্যবেক্ষণ এবং একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দাকোপের উপকূলীয় জনপদে তৈরি হয়েছে উৎসবের আমেজ। স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রত্যাশাও। নদীভাঙন রোধ, সুপেয় পানির সংকট মোকাবিলা, চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে নতুন উদ্যোগ আসবে বলে আশা করছেন তারা।

এরই মধ্যে দাকোপের নলিয়ান এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান।দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও যাতায়াত সমন্বয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ড. ওমর ফারুক সরকার।

সুন্দরবনে প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নিয়েছে বন বিভাগও।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ এবং সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফর ও পর্যবেক্ষণ এলাকায় বন বিভাগের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয়মূলক পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে।