দৈনিক খুলনা
The news is by your side.

প্রতি ভরিতে ২,১৫৮ টাকা কমল সোনার দাম

27

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে।

নতুন এ মূল্যতালিকা অনুযায়ী শনিবার (১৮ জুলাই) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সোনা বিক্রি হচ্ছে।

গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যই বহাল থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।