দৈনিক খুলনা
The news is by your side.

পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল

27

পোস্টাল ভোটিং নিয়ে নেপাল বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।

 

বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা পোস্টাল ভোটিং শুরু করতে চাই আমাদের দেশে। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে।

রাজীব সুব্বা বলেন, বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করব। আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে নেপালে।

 

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনসহ অন্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ড. রাজীব সুব্বার নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দল।