দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশের বিশেষ চেকপোস্টে দুইজনের দেহ তল্লাশি করে মিলল ইয়াবা

38

সাতক্ষীরা :

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ চেকপোস্টে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া বাজারের গরুর হাট মোড় সংলগ্ন ব্রিজের ওপর স্থাপিত পুলিশের বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছিল পুলিশ। এ সময় মো. বেলাল হোসেন ও মো. সাজু সানাকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।